1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

টাকার জন্য বন্ধু ও তার স্ত্রীর হাতে খুন হলেন হাফেজ হেলাল

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১২১০ জন সংবাদটি পড়েছেন।

রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হাফেজ হেলাল উদ্দিনের তিন খণ্ড লাশ তিন স্থান থেকে উদ্ধার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজে হাফেজ হেলালের খণ্ডিত লাশ ফেলে যাওয়া যুবকের অস্পষ্ট ছবি পেয়েছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে হেলালের এক রুমমেটের যোগাযোগের সূত্রও পেয়েছেন তদন্তকারীরা। সে সূত্রে দুই যুবককে গ্রেপ্তারে তৎপর রয়েছে ডিবি ও দক্ষিণখান থানার পুলিশ। জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সারোয়ার আলম খান বলেন, ‘ডিবি পুলিশ প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে অনেক দূর এগিয়ে গেছে। আশা করছি, দ্রুত আসামি ধরা পড়বে। এর বেশি কিছু আমি বলতে পারব না।’

গত সোমবার হেলালের লাশের দুটি খণ্ড বিমানবন্দর থানার হজ ক্যাম্পের উত্তর পাশ এবং দক্ষিণখানের আজমপুরের মুক্তিযোদ্ধা সড়ক এলাকা থেকে উদ্ধারের পর সিসি ক্যামেরার সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে ডিবি। প্রযুক্তির বিশ্লেষণ করে গত মঙ্গলবার বিকেলে গাওয়াইর এলাকা থেকে হেলালের মাথাটি উদ্ধার করা হয়। সিসি ক্যামেরায় দেখা গেছে, এক যুবক অটোরিকশায় করে বস্তায় ভরা খণ্ডিত লাশ ফেলে যায়। ছবি বিশ্লেষণ করে ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। ওই যুবকের সঙ্গে হেলালের এক রুমমেটের যোগাযোগ হয়েছে। ওই রুমমেট তাঁকে বিকাশে টাকা পাঠিয়েছে—এমন তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করতে চাইছে না পুলিশ। জানতে চাইলে পরিদর্শক সারোয়ার আলম খান বলেন, ‘হেলালের দু-তিনজন রুমমেটকে ডিবি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।’

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বিমানবন্দর থানার হাজি ক্যাম্পের উত্তর পাশের এশার কলোনি রাস্তায় একটি স্কুলব্যাগে এবং দক্ষিণখানের মুক্তিযোদ্ধা সরণিতে বস্তাবন্দি অবস্থায় দুই খণ্ড লাশ পাওয়া যায়। পরদিন মঙ্গলবার বিকেলে গাওয়াইর ইসলামিয়া জামিয়া মাদরাসার কাছে ভুঁইয়াবাড়ির কবরস্থানের পাশ থেকে ওই লাশের মাথাটি উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন (২৫) মুক্তিযোদ্ধা সরণি এলাকার মেসে থাকতেন এবং মোবাইল ফোনে টাকা রিচার্জের ব্যবসায়ী ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION