1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

রাজধানী ছাড়ছেন অসহায়রা, ভবনে ভবনে টু-লেট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১১৯১ জন সংবাদটি পড়েছেন।

রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টু-লেট। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া মেটাতে না পেরে শহর ছাড়ছেন অসহায় ভাড়াটিয়ারা। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধারা অব্যাহত থাকলে কঠিন সমস্যার মুখে পড়তে হবে বাড়িওয়ালাদেরও। বাড়িভাড়া সমন্বয়ের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র।

রাজধানীর দেয়ালে দেয়ালে আগেও ছিল বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি। তাতে ছিল এ শহরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যুদ্ধ। কিন্তু এবারের টু-লেটগুলো যেন জানান দিচ্ছে, ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ক্ষোভ, অসহায়ত্ব আর বঞ্চনার প্রতিবাদ।

যেসব বাড়িতে সর্বোচ্চ একটি টু-লেট ছিল, এখন সেখানে ঝুলছে ৪ থেকে ৫ টি টু-লেট।

ঢাকার অন্যতম আবাসিক এলাকা মোহাম্মদপুর ঘুরে এমন বাড়ি কমই পাওয়া গেছে, যেখানে নেই কমপক্ষে দুই থেকে তিনটি টু-লেট। একই চিত্র ধানমন্ডি, মিরপুরসহ অন্য এলাকাগুলোতেও।

ভাড়াটিয়াদের কণ্ঠে যখন নিরুপায়ের আবেদন। তখনো নমনীয় নন, এ শহরের বাড়িওয়ালারা।

টু-লেট তৈরিতে ব্যস্ততা বেড়েছে দোকানিদেরও। চলছে হরদমে ঘষামাজার কাজ। মেসে সিট ভাগাভাগি করে থাকা শিক্ষার্থীরাও বিমুখ এখন রাজধানীর প্রতি।

এ জিম্মিদশা থেকে ভাড়াটিয়াদের উদ্ধার করতে এখনই কঠোর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বাড়িভাড়া নিয়ে রিটকারী আইনজীবী।

বাড়িভাড়া নিয়ে রিটকারী আইনজীবী অ্যাড. মনজিল মোরশেদ বলেন, অসাধু বাড়ির মালিক যারা আছেন, তারা ভাড়াটিয়াদের হয়রানি করছেন, এখন তাদের বোঝা উচিত সবাই চলে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION