1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাবুগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন মা

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১১৪৭ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ  

গর্ভধারিণী মায়ের আতঙ্ক তারই নাড়ি ছেড়া ধন। বিশ্ব মা দিবসে সব সন্তানরা যখন মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে বিশেষভাবে স্মরণ করে, ঠিক এই সময়ে এক অভাগিনী মা তার তার বখে যাওয়া সন্তানের নির্যাতন থেকে বাঁচার আকুতি জানিয়েছেন। অবশেষে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিলেন গর্ভধারিনী মা। ঘটনাটি বরিশাল বাবুগঞ্জের।

গতকাল রবিবার(১০ মে) সন্ধ্যা ৬ টায় বাবুগঞ্জ উপজেলার কোয়ার্টার থেকে অবরুদ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান রিফাত জাহান তাপসীর ছেলে সাইরাজ বিন জামান জিদান(১৮) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন সে তার মায়ের কাছে কিছু টাকা চাইলে মা তাকে ১০ টাকা দেন। এতে তার ছেলে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা সবকিছু ভাংচুর করে। এ সময় তার মা রিফাত জাহান তাপসী ভয়ে অন্যরুমে ঢুকলে বাহির থেকে ছিকল দিয়ে আটকে দেয় তারই ছেলে সাইরাজ বিন জামান বিধান।

এ সময় রিফাত জাহান তাপসী এয়ারপোর্ট থানা পুলিশের কাছে ফোন দিলে এয়ারপোর্ট থানা পুলিশের এস আই আঃ ওয়ারেস ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মাদকাসক্ত ছেলেকে থানায় নিয়ে যায়।
সাইরাজ বিন জামান জিদান পুলিশের কাছে জানায় তার মা নিজেই তাকে ইয়াবা ট্যাবলেট এনে দিত।মূলত মায়ের নানা অপকর্মের কারনেই সে মাদকাসক্ত হয় যায়। এছাড়াও তার মা বাবা মনিরুজ্জামানকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও রিফাত জাহান তাপসী দু জনই আমাকে ফোন দিলে আমি ফোর্স পাঠিয়ে তাদের উদ্ধার করি এবং তার ছেলে সাইরাজ বিন জামান জিদানকে থানায় নিয়ে আসি। পরে গতকাল রাতে পরিবারের জিম্মায় সাইরাজ বিন জামান জিদানকে বরিশাল রিহাব মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার জানান, আমার বাসার পাশের বাসায় রিফাত জাহান তাপসী থাকেন। তার বাসায় উচ্চস্বরে আওয়াজ শুনতে পেয়ে ব্যালকনীতে গিয়ে দেখি বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। তখন এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং মাদকাসক্ত ছেলেকে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION