1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সংঘর্ষে নিহত ২, আহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১০৮৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ মিশন আলী, ঝিনাইদহ  ঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সোমবার বিবদমান দুইগ্রæপের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত।

এলাকাবাসি জানায়, গতকাল রবিরার সকাল আটটায় একই গ্রামের সামাজিক দলের কুদ্দুস খান গ্রুপের আবেদ আলি খান নামে এক ব্যক্তিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মতনেজা নামক স্থানে একই গ্রামের মকবুল মৌরী গ্রুপের তৈয়ব, হাবিল, হাশেম, কাশেম,নিহাল,আলি,আযুব মুন্সী,করিম হাতুরী পেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত আবেদ আলিকে প্রথমে শৈলকুপা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে রেফার করা হয়েছে। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের সংঘর্ষে লোকমান হোসেনের পুত্র অভী (২৬) ও মনজেল মন্ডলের পুত্র লাল্টুকে (৪৮) কে আহত অবস্থায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করনে। এ ঘটনায় আহত লোকমান হোসনে কে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিলুমিয়া বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঐ এলাকায় আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ কুদ্দুস খান গ্রুপ ও মকবুল মৌরী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল এরই জেরে আজকের সংগর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION