1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

নাসিরনগরের ডিঘরে গায়েবি আগুনে, এলাকাবাসীর মধ্যে আতংক।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৫০৪ জন সংবাদটি পড়েছেন।

মো:রিয়াজুর রাশিদ রুবেল, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :


ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গোকর্ণ ইউনিয়নের ডিঘরে গায়েবি আগুন,এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
সরেজমিনে ঘুরে নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের মরহুম খেলু সর্দারের বাড়ি বলে পরিচিত ডিঘর গ্রামে গিয়ে গায়েবি আগুন সম্পর্কে জানা গেলো।

ডিঘর গ্রামের ৯টি পরিবার এখন আতংকের মাঝে দিন-রাত অতিবাহিত করছে।তারা জানায় গত বৃহস্পতিবার হইতে তাদের বাড়ির আঙ্গিনায় উঠানের বিভিন্ন বন লাশ এমনকি প্রতিটি ঘরে কিছুক্ষণ পর পর দফায় দফায় এই আগুন জ্বলছে।

৯টি পরিবারের সদস্যরা সারা রাত জেগে পাহাড়া দিচ্ছে।করোনা আতংকে সারা দিন রোজা রেখে তার উপর এই আকষ্মিক ঘঠনায়-দিশে হারা পরিবার গুলো।
নাসিরনগর থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল উল্লেখিত স্থানে বেশ কিছুক্ষণ এলাকাবাসীর বিভিন্ন জনের মতামত গ্রহণ করে।

প্রতিবেশিরা জানান,কোন স্থানে কোন প্রকার আগুনের সূত্রপাত হয়নি,হঠাৎ করেই এই আগুন আকষ্মিক ভাবে উদয় হয়। উপস্থিত ব্যাক্তিদের মধ্যে ছিলেন জেঠাগ্রামের পীর সাহেব, সৈয়দ সিরাজুল ইসলাম আলকাদরী।

তিনি বলেন,এর সঠিক কারণ একমাত্র কেবল আল্লাহ্ বলতে পারেন। মানুষ যখন গুনাহ করতে করতে চরম পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তাদের কে শিক্ষা দেবার জন্য বিভিন্নভাবে পরীক্ষা নেন। পীর সাহেব বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে একমাত্র আল্লাহ্ পারেন এ বিপদ থেকে উদ্ধার করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION