1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ছায়ানটকে ভারতীয় হাইকমিশনের স্কুলবাস উপহার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৮২৫ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য দুইটি স্কুলবাস উপহার দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি স্কুলবাস হস্তান্তর করেন।

নালন্দা উচ্চ বিদ্যালয় ছায়ানট কর্তৃক পরিচালিত একটি স্কুল। ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধঅরণ সম্পাদক মিস লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস সুমনা বিশ্বাস এই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্কুলবাস দুটি স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ছায়ানটকে ছাত্রছাত্রীদের প্রতিদিনের স্কুলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ বলেন, কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাংলাদেশের বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশি সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সাথে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।

নালন্দা উচ্চ বিদ্যালয় এবং ছায়ানট এই উপহারের জন্য ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানান এবং বলেন, হাই কমিশনের এই অবদান তাদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION