1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

চরিত্র নিয়ে কথা বলায় বিচার চাইলেন বাইকার নববধূ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৮৪৬ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ বাইক চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করে আলোচনায় উঠে আসেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। একজন নারী বাইকারের বাইক চালিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের ঘটনাটি সহজভাবে সমাজের অনেকেই মেনে নিতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড়।

এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) ফেসবুকের ভয়েজ অফ রাইটস গ্রুপে একটি স্ট্যাটাস দেন ফরহানা। এখানে তিনি মেয়ে বাইকারের দৃষ্টিকোণ থেকে তার অবস্থান বর্ণনা করেন এবং প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন তিনি।

পাঠকের জন্য ফারহানার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘নতুন কিছু দেখলে সবাই হুমড়ে পড়বে। ভালো খারাপ সবই বলবে৷ আমি ফারহানা আফরোজ বর্তমান ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে। কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল কর। আমি নিজে বাইক চালাই। ঢাকাতে থাকি, অহরহ ছেলেরা হলুদে বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে। ও মেয়েরা নেচে৷ আমি মেয়ে হয়ে বাইক চালাতে পারি। তাই ভাবলাম বাইক চালিয়েই এন্ট্রি দিই।

এখন করনাকালীন বিয়ের প্রোগ্রাম করতে থানা থেকে অনুমতি প্রয়োজন হয়। আমার ক্ষেত্রেও তার ভিন্ন ছিল না। সকল অনুমতি নিয়েই আমার হলুদ ও বিয়ের প্রোগ্রাম। সবই ঠিক থাকত। মেকআপ, ড্রেস, সাজ। এত কথা ও হত না যদি বাইক নিয়ে পার্লার থেকে প্রোগ্রামে না যেতাম।

কথা হলো- ভালো খারাপ সব হলো। আমার ছবি আমার থেকে অনুমতি না নিয়ে গ্রুপে গ্রেপে বাজে পোস্ট। একজন বিশিষ্ট ব্যক্তি টিপু ভাই sk media নিউজ করলো কেন? আজ মেয়ে হয়ে বাইক চালিয়ে এন্ট্রি তাই? কত মেয়ে বাইকার আজ বাংলাদেশ৷ তাহলে আমি যদি হলুদেতে বাইক চালিয়ে ঢুকি, কিছু মানুষের এত সমস্যা যে গ্রুপে বাজে পোস্ট তো বটেই। কিন্তু ইউটিউব এ ট্রোল। এগুলো কি মেনে নেওয়া যায়?? উনি খুব বড় ইউটিউবার। তার থেকে অন্তত এটা আশা রাখি না।

আমার সাথে এটা হয়েছে আমি চাই না এরকম হ্যারাসমেন্ট আর কোন মেয়ে বা লেডি বাইকারের সাথে হোক। এমনিতেই সমাজে আমরা যারা বাইক চালাই তাদের অনেকের কথার সাথে লড়াই করতে হয়। ধীরে ধীরে এগুলো কমবে তা না বেড়েই চলেছে?? আর কতদিন দেখব আমাদের সাথে এই অত্যাচার জানি না।

যেখানে আমাদের প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে, দেশ মেয়েরা চালায় সেখানে একটা মেয়ে যে বাইক জানে তার বাইক চালানো কেন সমাজ ভালোভাবে নিচ্ছে না?? নিচ্ছে না মানলাম কিন্তু তার চরিত্র নিয়ে কথা আজে বাজে। এগুলো কিভাবে সহ্য হয়?? আমারও পরিবার আছে। বর আছে শ্বশুরবাড়ি আছে৷ আমার বর শশুরবাড়ি না হয় আমার পক্ষে আছে। আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা না থাকলেই কি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে হবে?? শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্র সনদ দিয়ে দিল??

এগুলোর বিচার কি হবে??’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION