1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭৫০ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ 

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ঝড়ো বাতাসের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ বন্ধ করা হয়েছে।

তবে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, এ রুটে স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION