1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদফতরের মাঝে সমন্বয় রাখতে বললেন ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৮২৩ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ

হাসপাতালগুলোতে যাতে করোনা রোগীদের উপেক্ষা করা না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যের ডিজির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেবার উপর জোর দিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের মাঝে সমন্বয় না থাকলে সমস্যা তৈরি হয়; তাই এ বিষয় সমন্বয় রাখতে স্বাস্থ্যের ডিজির প্রতি আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে স্বাস্থ্যের ডিজি সরকারি দলের নেতাদের সহযোগিতা কামনা করে বলেন, সরকারি দলের নেতারা শক্তভাবে পাশে দাড়ালেই স্বাস্থ্য খাতে কাজ করে আমি আমার পদের সার্থকতা প্রমাণ করতে পারবো।

সেতুমন্ত্রী বলেন, করোনাকে ভয় পাইনি, ভয় পাবো না, আমরা একে পরাভূত করবো। কাদের আরও বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমাতে হবে। তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে। এখানে অনিয়ম দূর করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION