1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শর্ত সাপেক্ষে খুলে দেয়া হলো খাগড়াছড়ি-সাজেক পর্যটন স্পট

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫০ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৫ মাস পর রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সাথে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে পার্বত্য জে’লা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগু’লো। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তবে পর্যটন কেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরিধান, স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে প্রবেশ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত রয়েছে।

সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলো সীমিত পরিসরে খুলে দেয়ায় এ খাত সংশ্লিষ্টরা আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন। সাজেকের কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেলগুলোতে চলছে অতিথি আগমনের প্রস্তুতি।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, “সকাল থেকে মাত্র দু’টি পিকআপ সাজেকের জন্য ভাড়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস আমাদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে পর্যটকের আগমন বাড়লে পরিবহন খাত চাঙ্গা হবে।”

এর আগে, গত ১৮ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION