1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৬, নতুন শনাক্ত ১ হাজার ৮৯২

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭১ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯২ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনিয়ে, মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৫৫২ জন। গেলো ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯শ ৭৩টি।

সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা রোগী। সবশেষ যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন পুরুষ আর ১৭ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে দশোর্ধ্ব দুই, ত্রিশোর্ধ্বে দুই, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব ছয় এবং ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে দুই, খুলনায় আট, বরিশালে দুই, সিলেটে এক এবং রংপুর বিভাগে একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION