1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনা পজিটিভ

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৩০ জন সংবাদটি পড়েছেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার নমুনা পরীক্ষার রিপোর্টের ফল পজিটিভ আসে। তিনি এখন সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।.

তিনি বলেন, ‘মন্ত্রী মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।’ সকলের দোয়া চেয়েছেন তিনি।

খালিদ মাহমুদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION