1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে পুলিশি নির্যাতনে মৃত্যু; শহরজুড়ে উত্তেজনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮২৯ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশালে রেজাউল করিম রেজা নামে এক যুবক পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগের ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ এবং মরদেহ নিয়ে মিছিল করেছেন। রবিবার (৩ জানুয়ারি) বিকালের এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিলে শহরজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় আগুন জ্বালিয়ে ও আসবাবপত্র ফেলে হাজার হাজার মানুষ অবরোধে অংশ নেয়। তাদের এক দাবি এসআই মহিউদ্দিনকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি। এসময় অবরোধের ফলে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের হাজার হাজার যাত্রী ও চালকরা। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা ৭টায় অবরোধ প্রত্যাহার করা হয়

অবরোধ চলাকালে রূপাতলী এলাকায় এসআই মহিউদ্দিনের বহুতল ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন এডিসি (ক্রাইম) আকরামুল হোসেন এবং এসি ডিবি নরেশ চন্দ্র কর্মকার।

বরিশাল কেন্দ্রিয় কারাগারের জেলার মো. শাহ আলম বলেন, রেজাউল করিমকে শারীরিক ক্ষত নিয়ে মেডিকেল সার্টিফিকেট কারাগারে পাঠানো হয়েছিলো। আদালতের নির্দেশে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার (পহেলা জানুয়ারী) রাত ৯টা ৩৫ মিনিটে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধঘীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত্যু হয় রেজাউল করিমের। তার মৃত্যুর কারন হিসেবে স্ট্রোক উল্লেখ করেছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের নিজ বাড়ি সংলগ্ন সাগরদি হামিদ খান সড়কের পাশের একটি চায়ের দোকান থেকে রেজাউল করিম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি। তার কাছ থেকে ১৩৮ গ্রাম গাঁজা ও চারটি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের দাবি করে থানায় মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ওইদিনই রাত ৯টা ৩৫ মিনিটে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। তবে রেজাউলের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে রেজাউলের মৃত্যুর অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION