1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে

  • প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৭২২ জন সংবাদটি পড়েছেন।

রাস্তায় যানবাহন নেই, দোকানপাট বন্ধ, ফুটপাতও ফাঁকা। সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রাজধানীর চিত্রটা এমনই। সড়কের প্রতিটি পয়েন্টেই তৎপর পুলিশ। যেই বের হচ্ছে তাকেই পড়তে হচ্ছে জেরার মুখে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে দেয়া হচ্ছে মামলা। তবে বিনা প্রয়োজনে যারা বের হচ্ছেন অজুহাতেরও শেষ নেই তাদের।

সুনসান রাজপথে নেই প্রাণের উচ্ছ্বাস। কাছের-দূরের সবাই আজ গৃহকোণে। একটু একটু করে বাড়তে থাকে বেলা। শুরু হয় কঠোর নির্দেশনার প্রথম দিনের দিনলিপি। দেশে চলমান সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দ্বিতীয় দফার এই লকডাউনে শুরু থেকেই কঠোর অবস্থানে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। রাজধানীর প্রধান সড়ক তো বটেই বলতে গেলে প্রতিটি মোড়ে মোড়েই বসেছে চেকপোস্ট।

জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন যৌক্তিক প্রমাণ দিয়ে তাদের মিলছে কাজে যাবার অনুমতি। অনেকেই আবার মুভমেন্ট পাস নিয়ে বেরিয়ে পড়েছেন।

ছুটির দিন হলেও সরকারি কিংবা বেসরকারি অফিস অনেকেই খোলা রাখলেও নিয়ম মেনে নিজস্ব পরিবহনের ব্যবস্থা না থাকায়, অনেকেই আবার পরতে হয়েছে বিড়ম্বনায়।

কঠোর নির্দেশনা কিংবা লকডাউন যাই হোক না কেন, এই সাতদিন নিয়ম না মানলে ছাড় না দেয়ার কথাই জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
কর্তব্যরত এক পুলিশ সদস্য বলেন, ‘একেক জন একেক অজুহাত দিচ্ছেন। কেউ বলছেন, লকডাউন সম্পর্কে কিছুই জানেন না। কেউ কেউ আবার বলছেন ওষুধ কিনতে বের হইছি। অজুহাতের শেষ নেই। তবে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’

গণপরিবহন পুরোপুরি বন্ধ থাকলেও লকডাউনের প্রথম দিনেও বিকল্প পন্থায় ঢাকার বাইরে ছুটেছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION