1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কর্ণকাঠীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই হাসপাতালে, থানায় অভিযোগ!

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫০৭ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই সিভিল সার্জন বাসভবনে কর্মরত কর্মচারী আইয়ুব খান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আহতের নাম নুর জামাত খান। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: মোতালেব আলী খানের ছেলে ও বীর মুক্তিযোদ্ধা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাতটায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত নুরজামাত জানান, তার সাথে তার ছোট ভাই বরিশাল সিভিল সার্জন বাসভবনে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারী আইয়ুব আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে ঘটনার দিন সকালে উভয়ের মধ্য কথার কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আইয়ুব আলীর নেতৃত্বে তার ছেলে তিশাণ স্ত্রী শিরিন ও মেয়ে নাসিফ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে নুর জামাতকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, আইয়ুব খানের অত্যাচার গ্রামবাসী অতিষ্ঠ। শুধু তাই নয় সিভিল সার্জনের চোখকে ফাঁকি দিয়ে সে কর্মস্থলে অনুপস্থিত থেকে মাস গেলে বেতন উত্তোলন করে। এছাড়াও সে একজন জামাত কর্মী বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসানের সাথে আলাপ করলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। এ ঘটনায় আহত নুরজামাত নিজে বাদী হয়ে ঘটনার দিন ৪ জনকে আসামি করে সাহেবের হাট বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সাহেবেরহাট বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, নুরজামাত একটি অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নিব। তাছাড়া নুরুজ্জামান ও আইয়ুব আপন দুই ভাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION