1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বামনায় শ্বশুর ও তার সহযোগীদের হামলায় গৃহবধূ হাসপাতালে, থানায় অভিযোগ!

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৫২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার বামনা থানার দক্ষিণ কালাইয়া গ্রামে একটি অসহায় পরিবারকে জমি থেকে উৎখাতের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বশুর ও তার সহযোগীদের হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় বিধবা পুত্রবধূ ও তার পরিবারকে ফাঁসানোর জন্য শ্বশুর নুরুল ইসলাম নাটকীয়ভাবে বামনা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টায় দক্ষিণ কালাইয়া পাড়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা জানায়, তার দুই দাগে ২২ শতাংশ কবলা জমি থেকে দীর্ঘদিন ধরে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে তারই শ্বশুর নুরুল ইসলাম হাওলাদার প্রতিবেশী ফারুক আকন, ভাসুর খলিল হাওলাদার, তার স্ত্রী নাসিমা বেগম ও ননদ সায়েরা খাতুন তার স্বামী সামসু আকন সহ অজ্ঞাত আরো ২-৩ জন।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে সে নিজের জমিতে বেড়া দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম ও অন্যান্যরা তাসলিমাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার ছেলে ইমন ঘটনাস্থল থেকে মাকে উদ্ধার করতে গেলে ফারুক সহ অন্যান্যরা তার হাত পা বেঁধে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।

পরে ইমন তার সাথে দস্তা দস্তি করে তাদের হাত থেকে ছুটে গিয়ে তার মাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বামনা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে পরদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সে হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান। নুরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে সে অসামাজিক কার্যকলাপ করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার অত্যাচারে গোটা গ্রামবাসী অতিষ্ঠ। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের বিরুদ্ধে দেওয়া হয় মিথ্যা মামলার হুমকি।

এ ব্যাপারে বামনা থানার পরিদর্শক তদন্ত মো:আবুল হোসেন শরীফ বলেন, এ ব্যাপারে আহতের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে। আমি ঘটনাস্থল তদন্ত করেছি আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION