1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই: সিটিটিসি প্রধান

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্করিপোর্ট  জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনকে বেছে নেয়। তবে এবার নির্বাচনের সেই সুযোগ নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিটিটিসিপ্রধান বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনি সভা-সমাবেশে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়ে। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিলে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে। ইতিপূর্বে এমনটিই হয়েছে।

তবে এবার নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ার সুযোগ নেই। কারণ আগে জঙ্গি নিয়ে কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। সিটিটিসির কাজ জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা আগের মতো সুযোগ পাবে বলে আমি মনে করি না।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার নেতা শামিন মাহফুজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি স্ত্রীসহ সপরিবারে নিখোঁজ রয়েছেন। আশা করি তাকে গ্রেফতার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে।

পাহাড়ি উগ্রবাদী সংগঠন সংগঠনক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বোম দেশে না বিদেশে পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION