1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন এসপি খাইরুল আলম।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৬০৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন কুমিল্লা রিজিওনে কর্মরত হাইওয়ে পুলিশের এসপি মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানা গেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন মোঃ খাইরুল আলম। তিনি কুষ্টিয়া জেলায় অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন এসপি খাইরুল আলম। গত ২২ আগস্ট হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার থেকে কুমিল্লা রিজিয়নে যোগদান করে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION