1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে এপিবিএন পুলিশ কার্যালয়ে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করলেন অধিনায়ক মামুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪৩৬ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করেছেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ের মধ্যে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করেন তিনি।

বৃক্ষ রোপন কালে এপিবিএন পুলিশের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন বলেন,পৃথিবীতে প্রাণিকুলের জীব বৈচিত্র সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ অজান্তেই নিজের ক্ষতি করে চলেছে। তাই বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।

এ সময়,তিনি আরো বলেন, ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ের মধ্যে আম, জাম, লিচু, আমলকী, কমলা, দেবদারু, চায়না টগর সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ টি সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এপিবিএন পুলিশের এসপি এপিবিএন পুলিশের এসপি মোল্লা আজাদ হোসেন,পিপিএম-সেবা,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ,আজমল সহ ১০ এপিবিএন পুলিশের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION