1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে পাঁচ মাদকসেবি কে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৩মাসের জেল ও দুইশত টাকা করে জরিমানা প্রদান করেন সহকর্মী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আবদুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভা ৫নং ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন। জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিল সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন। এসময় গাঁজাসেবীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বীকারোক্তি শুনে প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION